Showing posts with label রান্নাঘর. Show all posts
Showing posts with label রান্নাঘর. Show all posts

চিকেন-৫

0 comments
মুরগি রোস্ট (কাশ্মীর)        
উপকরন
মুরগি ---------------  ৭৫০ গ্রাম                          পেঁয়াজ বাটা ----  ৩০০ গ্রাম  
আদা বাটা -----------  পাঁচ গ্রাম কাঁচা                     লঙ্কা বাটা -------  তিন/চার টি  
গুঁড়ো লঙ্কা -----------  এক টেবিল চামচ                  ধনে গুঁড়ো ------  এক টেবিল চামচ  
বড় এলাচ -----------  দুইটি                               তেল -----------  তিন টেবিল চামচ  
নুন ------------------  স্বাদ অনুযায়ী            
প্রণালী
  ১| মুরগি বড় বড় টুকরো করে কেটে নিতে হবে|
  ২|    তেল গরম হলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগি বাদামি করে ভেজে নিতে হবে|
  ৩| এবার নুন, লঙ্কা, ধনে গুঁড়ো, এলাচ দিয়ে ভাল করে মিশিয়ে আধ কাপ মতন জল দিয়ে ঢিমে আঁচে রান্না করুন, যতক্ষণ না মুরগি সিদ্ধ হয়ে মাখা মাখা হচ্ছে|

মুরগির কিমা কাবাব        
উপকরন
মুরগির মাংসের কিমা -  ৫০০ গ্রাম                          কুচোনো পেঁয়াজ -  দুটি  
আদা ----------------  এক ইঞ্চি পরিমাণ বাটা            রসুনের কোয়া বাটা         দুটি  
জিরা ----------------  সিকি চা চামচ                     গরমমশলা -----  সিকি চা চামচ      
ডিম -----------------  এক টা                              কুচোনো ধনেপাতা, নুন, লঙ্কাগুঁড়ো আন্দাজমতো
প্রণালী
  ১| ডিম এবং নুন বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন|
  ২| মাখা হয়ে গেলে ডিম ও নুন দিন|
  ৩| আবার ভালো করে মেখে নিন|
  ৪| লম্বা লম্বা করে গড়ে নিয়ে শিকে গেঁথে বাদামি করে সেঁকে নিন|
  ৫| শিক বার করে নিন|
  ৬| লেবুর টুকরো ও পেঁয়াজ গোল গোল করে কেটউ সাজিয়ে পরিবেশন করুন|

মুরগির কোপ্তা ভাত        
উপকরন
মুরগির মাংসের কিমা -  ২৫০ গ্রাম                   আদা বাটা -------------  আধা চা চামচ  
রসুন বাটা -----------  এক চা চামচ               সয়াসস ---------------  দুই চা চামচ  
চিনি -----------------  এক চা চামচ               ডিমের শুধু সাদা অংশ --  একটি  
রান্না করা ভাত -------  দুই কাপ                    নুন, গোলমরিচ --------  স্বাদ অনুযায়ী  
প্রণালী
  ১| ভাত একটু শক্ত থাকতে নামিয়ে ফ্যান ঝরিয়ে রাখুন|
  ২| মুরগির কিমাতে, আদা, রসুন বাটা, সয়াসস, চিনি, নুন, গোলমরিচ, ডিমের সাদা অংশটা খুব ভাল করে মিশিয়ে নিন|
  ৩| এবারে ভাতটা একটা চ্যাটালো বাসনে ঢেলে নিন|
  ৪| কিমা থেকে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিয়ে ভাতের ওপরে রোল করে দিন|
  ৫| এবারে পনের মিনিট ভাপে রান্না করুন|

মুরগির কোফতা        
উপকরন
মুরগির কিমা ---------  ৫০০ গ্রাম                          দারচিনি গুঁড়ো ---  আধা গ্রাম  
নুন ------------------  স্বাদ অনুযায়ী                       সাদা তেল ------  তিন টেবিল চামচ  
পেঁয়াজ --------------  আধা কাপ (সিদ্ধ করে বাটা)       আদা, রসুন -----  এক টেবিল চামচ (বাটা)
ধনেগুঁড়ো ------------  এক টেবিল চামচ                  লঙ্কাগুঁড়ো -------  এক টেবিল চামচ  
টমেটো পিউরি --------  দুই/তিন কাপ                      কাজুবাদাম বাটা -  দুই/তিন কাপ  
গরম মশলা গুঁড়ো ----  আধা টাটকা                        ক্রিম -----------  আধা কাপ
প্রণালী
  ১| মুরগির কিমা, দারচিনি গুঁড়ো আর এক চামচ নুন ভাল করে মেখে বারোটি কোফতা তৈরি করুন|
  ২| একটি পাত্রে তেল গরম করে সিদ্ধ করে বাটা পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে এক মিনিট কষুন|
  ৩| ধনে, লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মেশান|
  ৪| এবার বাটা কাজুবাদাম জলে গুলে টমেটো পিউরি দিয়ে মিশিয়ে নিয়ে দেড় কাপ জল দিয়ে চড়া আঁচে বসিয়ে ক্রমাগত নাড়তে হবে|
  ৫| এটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন আস্তে আস্তে কোফতাগুলো ছাড়তে হবে|
  ৬| মিনিট দশেক রান্না করার ফাঁকে দুই-একবার নেড়ে দেবেন|
  ৭| গরম মশলার গুঁড়ো বা সম্ভব হলে একটি বেদানার রস দিন|
  ৮| পাঁচ মিনিট ঢিমে আঁচে রেখে নামিয়ে ওপর দিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করুন|



মুরগির কোরমা        
উপকরন
মুরগি (ছোট টুকরা)--- একটি,                              মিষ্টি দই -------  চার টেবিল চামচ,  
আদা বাটা -----------  এক চা চামচ,                      রসুন বাটা ------  এক চা চামচ,  
পেঁয়াজ বাটা ----------  দুই টেবিল চামচ,                  পোস্ত বাটা ------  এক টেবিল চামচ,  
ঘি -------------------  আধা কাপ,                         পেঁয়াজ কুচি ----  আধা কাপ,  
লবণ ----------------  স্বাদমতো,                           চিনি -----------  ইচ্ছামতো,  
মালাই ---------------  এক টেবিল চামচ|              
প্রণালী
  ১| ঘি, পেঁয়াজ কুচি ও মালাই বাদে সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে|
  ২| এবার চুলায় ঘি দিয়ে পেঁয়াজ লাল হওয়ার আগে মাখানো মাংস দিয়ে কষাতে হবে|
  ৩| দু-তিনবার কষিয়ে জল দিতে হবে|
  ৪| জল শুকিয়ে আপনার পছন্দমতো ঝোল থাকলে মালাই দিয়ে অল্প আঁচে দশ-পনের মিনিট রেখে দিতে হবে|

মুরগির তাওয়া কাবাব        
উপকরন
মুরগির মাংসের টুকরো হাড় ছাড়া -----  ৩০০ গ্রাম            বাদাম গুঁড়ো করা       ছয়/সাত টা
হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরমমশলা গুঁড়ো প্রতিটা                আধা চা চামচ        ফেটানো দই    ১০০ গ্রাম    
পেঁয়াজ ------------------------------  দুটি থেঁতো করা      কাঁচা পেপে থেঁতো      এক টেবিল চামচ  
পোস্ত বাটা ---------------------------  এক চা চামচ         রসুন বাটা ----  এক চা চামচ  
আদাবাটা ----------------------------  আধা চা চামচ        সাদা তেল ----  এক টেবিল চামচ  
নুন ---------------------------------  আন্দাজমতো            
প্রণালী
  ১| পেঁয়াজ ও তেল বাদে অন্য সমস্ত উপকরণ মুরগির মাংসের টুকরোতে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দিন|
  ২| এবারে তাওয়াতে তেল গরম করে মাংস মাখাটা ঢেলে দিন|
  ৩| এতে আধা কাপ মতো জল দিন|
  ৪| আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন|
  ৫| যতক্ষণ জল শুকিয়ে তেল বেড়িয়ে না আসে এবং মাংস সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করুন|
  ৬| এবার আনি থেকে তাওয়াটা সরিয়ে নিন ওপরে পেঁয়াজ কুচি থেঁতো করে রেখেছেন যেটা, সেটা সমানভাবে ছড়িয়ে দিন|     
  ৭| এবার খুব সাবধানে একটা কাঠ কয়লার টুকরোকে আগুনে পুড়িয়ে গনগনে লাল করে নিয়ে পেঁয়াজের টুকরোর ওপরে বসিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়েই সরিয়ে ফেলে দিন|

মুরগির পোলাও        
উপকরন
মুরগি (একটি মুরগির চার টুকরা করা)                      ছয় টুকরা,   --- আদা বাটা      চার টেবিল চামচ,
রসুন বাটা ----------------------  দুই টেবিল চামচ,      শুকনা মরিচ গুঁড়া ------  এক টেবিল চামচ,
জিরা গুঁড়া ----------------------  এক টেবিল চামচ,     ধনে গুঁড়া -------  দুই টেবিল চামচ,  
লবণ --------------------------  দুই টেবিল চামচ,      টক দই --------  আধা কাপ,
মিষ্টি ---------------------------  দই আধা কাপ|  
(সব দিয়ে মেখে রাখতে হবে আধা ঘন্টা)
পেঁয়াজ বাটা --------------------  দুই কাপ,               দারচিনি --------  চার টুকরা,  
এলাচ -------------------------  পাঁচ থেকে সাত টুকরা,   -------------- লং      ছয়টি  
গোলমরিচ ---------------------  ২০ থেকে ২৫টি,        তেজপাতা ------  দুটি,  
সয়াবিল তেল ------------------  এক কাপ,              বাটার অয়েল ---  আধা কাপ,  
আলু এক সাইজের -------------  দশটি (দুই ভাগ করা),   -------------- পোলাওয়ের চাল       ছয় পট,  
লবণ --------------------------  দেড় টেবিল চামচ,     জল ------------  দশ পট (গরম),
কাঁচামরিচ ---------------------  পনের টি (দমে),       বেরেস্তা ---------  সাজানোর জন্য|            
প্রণালী
  ১| প্যানে সয়াবিন তেল ও বাটার অয়েল গরম করে মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ভুনে, মাখানো মুরগি দিয়ে ভুনে ঢেকে দিন|
  ২| সিদ্ধ হয়ে তেলের ওপর উঠলে আলু দিয়ে ভুনে চাল দিয়ে নেড়ে জল দিয়ে দিতে হবে|
  ৩| বেশি আঁচে চাল আধা সিদ্ধ করে পরে জল টেনে গেলে ঢাকনা দিয়ে তাওয়ার ওপর দমে দিতে হবে, সঙ্গে কাঁচামরিচ দিয়ে|
  ৪| ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে| পরে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন|

মুর্গ মালাই টিক্কা        
উপকরন
মুরগির টুকরো (হাড় ছাড়া)-- এক কিলো,                   দই ------------  এক কাপ,
রসুন বাটা ----------------  এক টেবিল চামচ,           আদা বাটা ------  এক টেবিল চামচ,
চীজ ----------------------  তিন টেবিল চামচ,           ক্রিম -----------  চার টেবিল চামচ,
নুন -----------------------  স্বাদ মতো,                    কাজু পাউডার করা         দুই টেবিল চামচ,
সাদা গোলমরিচ গুঁড়ো ------  দুই চা চামচ            
প্রণালী
  ১| একটা বড় পাত্র নিন| তাতে দই, আদা, রসুন, চীজ, ক্রিম, কাজু, গোলমরিচ সব ভাল করে ফেটান|
  ২| এবার তাতে মুরগির টুকরো দিয়ে ৩০ মিনিট থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখুন|
  ৩| এবার লোহার শিক নিয়ে তার মধ্যে মুরগির টুকরোগুলো মশলার সহিত এক একটা করে ডোবান|
  ৪| এবার ওই শিকগুলো ওভেন-এ দিয়ে পনের থেকে ২০ মিনিট রোস্ট করুন|
  ৫| হয়ে গেলে একটা বড় প্লেটে সবুজ স্যালাড অথবা রাশিয়ান স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন|

মোরগ পোলাও        
উপকরন
চাল -----------------  আধা কেজি,                        টক দই --------  এক কাপ,  
মুরগি ---------------  দেশি তিনটা বা ফার্মের দুটি,       এলাচ ও দারুচিনি         পাঁচ টা 
আদা বাটা -----------  দেড় টেবিল চামচ,                 গুঁড়া দুধ --------  আধা কাপ,  
রসুন বাটা -----------  এক টেবিল চামচ,                 আলু বোখারা ----  ছয় টা 
জায়ফল -------------  অর্ধেকটা বাটা,                      চিকেন কিউব ---  দুটি,  
জয়ত্রী বাটা ----------  এক চা চামচ,                      বাটার অয়েল ---  আধা কাপ,  
মাওয়া ---------------  আধা কাপ,                         সয়াবিন তেল ---  এক কাপ,  
পেঁয়াজ কুচি ----------  এক কাপ,                          চিনি -----------  দুই টেবিল চামচ,  
কাঁচা মরিচ বাটা ------  দুই টেবিল চামচ,                  জল ------------  দেড় কেজি,  
কেওড়ার জল --------  চার টেবিল চামচ,                  বেরেস্তা ---------  আধা কাপ,  
লবণ ----------------  পরিমাণমতো|            
প্রণালী
  ১| পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে|
  ২| পেঁয়াজ হালকা বাদামি হলে আদা, রসুন, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, দুই টেবিল চামচ কেওড়ার জল, লবণ, কাঁচা মরিচ বাটা ও টক দই দিয়ে কষাতে হবে|
  ৩| এরপর মুরগি দিয়ে কষাতে হবে|
  ৪| দুই টেবিল চামচ দুধ ও জল দিয়ে মুরগিটা মোটামুটি সেদ্ধ করে নিতে হবে|
  ৫| তবে খেয়াল রাখতে হবে যেন মুরগি একদম সেদ্ধ হয়ে না যায়|
  ৬| এবার ওই মসলা থেকে মুরগি তুলে রাখতে হবে|
  ৭| এরপর ওই মসলার মধ্যে পোলাওয়ের জল, বাকি দুধ, চিকেন কিউব, বাটার অয়েল, চিনি ও বেরেস্তা দিয়ে ফুটিয়ে ভেজানো চাল দিতে হবে|
  ৮| চিকেন কিউব দেওয়ার জন্য লবণ পরে দিতে হবে|
  ৯| জল সমান হলে লবণ দেখে মুরগিগুলো মিশিয়ে দিয়ে ওপরে কেওড়ার জল ছিটাতে হবে|
১০| তাওয়ার ওপর দমে রাখতে হবে ২০ মিনিট|
১১| নামিয়ে দশ মিনিট পর পরিবেশন করুন|
১২| উল্লেখ্য, রান্নার আগে পোলাওয়ের চাল দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে|

সাউথ ইন্ডিয়ান মুরগি ভাজা        
উপকরন
মুরগির বুকের অংশ সাত/আট টা, হাড় বার করে নেবেন কিন্তু টুকরোটা আস্ত, কর্ণ ফ্লেকসের গুঁড়ো মুরগির টুকরো ভাজতে| 
দুধ --------------  এক কাপ                     আস্ত লঙ্কা ---------------  চার/পাঁচ টা  
ছোট এলাচ -------  চার/পাঁচ টা                   দারুচিনি ----------------  দুই ইঞ্চি পরিমান  
তেজপাতা --------  দুই/তিন টে                   আস্ত গোলমরিচ ---------  সাত/আট টা  
মধু --------------  বড় এক চামচ               ময়দা -------------------  আধা কাপ  
ডিম -------------  দুটি                           নুন, গোলমরিচের গুঁড়ো --  স্বাদ অনুযায়ী
প্রণালী
  ১| দুধে, লবন, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত গোলমরিচ, মধু মুরগির টুকরো দিয়ে চার/পাঁচ মিনিট ফোটান|
  ২| ঠান্ডা হলে ফ্রিজে রাখুন সারা রাত|
  ৩| মুরগী দুধ থেকে বার করে নিন|
  ৪| শুকনো ময়দায় নুন, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মাখান|
  ৫| ডিম হালকা ফেটিয়ে মুরগিতে মাখান পরে কর্ণ ফ্লেকসের এর গুঁড়ো মাখিয়ে ভেজে তুলুন|

সুতাকাঠি কাবাব        
উপকরন
মাংসের কিমা --------  ৫০০ গ্রাম,                          পেঁপের খোসা বাটা         এক চা চামচ,  
আদা বাটা -----------  এক চা চামচ,                      রসুন বাটা ------  এক চা চামচ,  
বাদাম বাটা ----------  এক চা চামচ,                      মরিচ বাটা ------  এক চা চামচ,  
কাবাব মসলা --------  এক চা চামচ,                      পেঁয়াজ মিহি কুচি  দুটি,  
লবণ ----------------  স্বাদমতো,                           সরিষার তেল ---  আধা কাপ|
প্রণালী
  ১| সব একসঙ্গে মেখে দুই ঘন্টা রাখতে হবে|
  ২| এবার কাঠির মধ্যে গেঁথে সুতা দিয়ে ভালো করে বেঁধে ওভেনে বেক করতে হবে অথবা আস্তে আস্তে উল্টিয়ে-পাল্টিয়ে তাওয়ায় ভাজতে হবে| সুতা খুলে পরিবেশন|
স্টিম সরষে মুরগি        
উপকরন
মুরগি ---------------  ৫০০ গ্রাম,                          সরষে বাটা -----  তিন টেবিল চামচ,  
আদা বাটা -----------  এক টেবিল চামচ,                 রসুন বাটা ------  এক টেবিল চামচ,  
পিঁয়াজ মোটা করে কাটা                                        আধা কাপ,   --- মরিচের গুঁড়া  এক চা চামচ,  
সরষের তেল ---------  দুই টেবিল চামচ,                  লবণ ও হলুদ গুঁড়ো        আন্দাজমতো,  
কলাপাতা             
প্রণালী
  ১| সব মসলা দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে তারপর কলার পাতা একটু সেঁকে তার মধ্যে মাখানো মাংস দিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে|
  ২| সব বাঁধা হয়ে গেলে এবার স্টিমারে দিয়ে ফুটন্ত জলর ওপর এক ঘণ্টা রাখতে হবে|
  ৩| তারপর নামিয়ে গরম গরম পরিবেশন|

হালিম ২        
উপকরন
মুগের ডাল ----------  ২৫০ গ্রাম,                          মসুরের ডাল ----  ২৫০ গ্রাম,  
মাশকলাই ডাল ------  ২৫০ গ্রাম,                          বটের ডাল ------  ২৫০ গ্রাম,  
মুরগির মাংস --------  ২৫০ গ্রাম (ছোট ছোট করে কাটা),   -------------- হলুদ গুঁড়া      আধা চা চামচ,  
মরিচ গুঁড়া -----------  আধা চা চামচ,                     ধনিয়া গুঁড়া -----  আধা চা চামচ,
ধনেপাতা কুচি --------  এক টেবিল চামচ,                 লবণ -----------  পরিমাণমতো,  
বেরেস্তা --------------  পরিমাণমতো,                      লেবুর রস ------  পরিমাণমতো,  
তেল বা ঘি -----------  পরিমাণমতো,                      গম ------------  এক কাপ|
প্রণালী
  ১| প্রথমে সব রকমের ডাল ভালোভাবে ধুয়ে নিতে হবে|
  ২| চুলোয় একটি হাঁড়িতে তেল গরম করুন|
  ৩| তেল গরম হয়ে গেলে ওতে ডাল, গম, হলুদ গুঁড়া, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ ও বেশি পরিমাণে জল দিয়ে ভালোভাসে কসিয়ে সেদ্ধ করুন|        
  ৪| সেদ্ধ হয়ে গেলে মুরগির মাংসের টুকরোগুলো ধুয়ে ওতে ছেড়ে দিন|
  ৫| ভালোভাবে নাড়তে থাকুন|
  ৬| ২০ মিনিট ঢাকনা দিয়ে হাঁড়ি আটকে দেখুন|
  ৭| ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন|
  ৮| যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে ফেলুন এবং অন্য একটি পাত্র চুলোয় দিন এবং তাতে ঘি দিন|
  ৯| ঘি গরম হলে সেদ্ধ করা ডাল ও মুরগির মাংসের মিশ্রণ ঢেলে দিন|
১০| এবার বেরেস্তা দিন|
১১| দুই মিনিট পর নামিয়ে ফেলুন|
১২| তৈরি হয়ে গেল হালিম|
১৩| আপনার পছন্দমতো বাটিতে বেড়ে ধনেপাতা কুচি ও লেবুর রস মিশিয়ে নিন|
১৪| গরম গরম পরিবেশন করুন|



থাই চিলি চিকেন        
উপকরন
মোরগের সিনার মাংস  ৫০০ গ্রাম                  লবন --------------  আধা চা চামচ  
সাদা গোলমরিচ ------  সিকি চা চামচ             নারিকেলের পাতলা দুধ   দেড় কাপ
কাঁচামরিচ -----------  দুটি                         শুকনামরিচ -------- দুটি  
লেমন গ্রাস ----------  চার টুকরা                  ধনেপাতা কুচি ------ দুই টেবিল চামচ  
নারিকেলের ঘন দুধ ---  তিন/চার কাপ              সয়াসস লাইট ------ এক টেবিল চামচ  
লেবুর রস ও লবন            
প্রণালী
  ১| মোরগের মাংস চার সেঃ মিঃ পুরু খন্ড করে টুকরা কর| মোরগের মাংস লবন ও গোলমরিচ মাখাও|
  ২| কাঁচামরিচ ও শুকনামরিচ লম্বা ফালি করে কাট|
  ৩| সসপ্যানে নারিকেলের পাতলা দুধের সাথে মোরগের মাংস মিশিয়ে উনুনে দাও| একবার ফুটাও| ঢাকনা দাও, আঁচ কমিয়ে দাও|
  ৪| মাংস সিদ্ধ হলে মরিচ, লেমন গ্রাস, ধনেপাতা দিয়ে আরও সিদ্ধ কর|
  ৫| মাংস বেশ ভাল সিদ্ধ হলে নারিকেলের ঘন দুধ, সয়াসস, পরিমানমতো লেবুর রস ও লবন দাও| ভাল করে নেড়ে পরিবেশন পাত্রে সুপ চামচ দিয়ে তুলে দাও| গরম পরিবেশন কর|

চিকেন-৪

0 comments
পোস্ত মুরগি        
উপকরন
মুরগির মাংস --  ৫০০ গ্রাম              কোরানো আদা, পেঁয়াজ প্রতিটা         এক বড় চামচ  
রসুন বাটা ----  এক বড় চামচ         ধনে, জিরে, মৌড়ি গুঁড়ো প্রতিটা       এক চামচ 
কিসমিস ------  পনের/২০টা লাল       লঙ্কা গুঁড়ো ----------------  স্বাদ অনুযায়ী  
বাদাম --------  আট/দশ টা             পোস্ত বাটা ----------------  বড় দুই চামচ  
নুন -----------  আন্দাজমতো            
প্রণালী
  ১| মুরগি দই, নুন, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা দিয়ে মেখে রাখুন এক ঘন্টা|
  ২| তেল গরম হলে কোরানো পেঁয়াজ ও আদা দিয়ে এক মিনিট ভাজুন|
  ৩| ধনে, জিরে, মৌড়ি গুঁড়ো এবং পোস্ত বাটা দিয়ে তিন/চার মিনিট কষতে থাকুন|
  ৪| কষা হয়ে গেলে এর মধ্যে মাখা মুরগি, বাদাম, কিসমিস দিয়ে দিন|
  ৫| ঢাকা দিয়ে ঢিমে আঁচে মুরগি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন|

বাদামি সসে মুরগি        
উপকরন
ব্রয়লার মুরগি --------  একটা (মাঝারি),                   সয়াসস --------  অল্প,  
লেবুর রস -----------  এক টেবিল চামচ,                 ময়দা ----------  চার টেবিল চামচ,  
মাখন বা সাদা তেল --  এক কাপ,                          গাজর ও বরবটি- সাজানোর জন্য
লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, আদার রস এক চা চামচ|             
প্রণালী
মুরগিটা বড় বড় ছয় বা আট টুকরা করে নিতে হবে| গলার হাড়, গিলা, কলিজা মাথা নেওয়া যাবে না| প্রথমে লেবু, সয়াসস, গোলমরিচের গুঁড়া, আদার রস, লবণ চিনি দিয়ে আধাঘন্টা ম্যারিনেট করতে হবে| এরপর একটা পাত্রে অল্প জলে (এক কাপ) সেদ্ধ করতে হবে কম আঁচে| সেদ্ধ হয়ে গেলে একটু পোড়া লাগতে হবে| নিচে পোড়া ধরলে আবার এক কাপ জল দিয়ে বলক উঠলে নামিয়ে রাখতে হবে| চিকেনের টুকরোগুলো ডিসে সাজাতে হবে|

সসের জন্য:
প্যানে মাখন গলিয়ে ময়দা ভাজতে হবে| তারপর পোড়া চিকেনের ঝোলটা ঢেলে নেড়ে-চেড়ে সস বানাতে হবে| এবার ডিসে সাজানো মুরগির ওপর ব্রাউন সসটা ঢেলে দিতে হবে| লম্বা করে কাটা গাজর ও বরবটি ভাপিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে চিকেন উইথ ব্রাউন সস|



বোখারান মোরগ মোগলাই        
উপকরন
মুরগি ---------------  এক টি (পিস করে কাটা),         পেঁয়াজ কুচি ----  এক কাপ,  
আদা বাটা -----------  এক টেবিল চামচ,                 রসুন বাটা ------  আধা টেবিল চামচ,  
জিরা বাটা -----------  আধা টেবিল চামচ,                 কাজু বাদাম -----  এক টেবিল চামচ,  
নারকেল দুধ ---------  এক কাপ ঘন,                      আলু বোখারা ----  ৫০ গ্রাম,  
এলাচ ---------------  দুটি,                                দারুচিনি --------  দুই টুকরো,  
টক দই --------------  দুই টেবিল চামচ,                  চিনি -----------  পৌনে এক কাপ|

প্রথম পর্যায়
প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন| সোনালি রঙ ধারণ করলে মুরগির টুকরোগুলো লবণ দিয়ে একটু ভাজুন|

দ্বিতীয় পর্যায়
ভাজা হলে এক এক করে সব মসলা মেশান এবং নারকেলের দুধ দিযে কষাতে থাকুন|

তৃতীয় পর্যায়
কমপক্ষে চার বার নারকেলের দুধ দিযে কষিয়ে নামানোর আগে চিনি দিন এবং কিছুক্ষণ তাপ দিন| আলু বোখারা দেওয়াতে একটু টক হতে পারে সেক্ষেত্রচিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন| এরপর নামিয়নিন|

বোনলেস লিবানিস চিকেন        
উপকরন
হাড় ছাড়া মুরগির মাংস                                        অর্ধেক --------- লেমন জুস      আধা টেবিল চামচ,  
রসুন বাটা -----------  এক টেবিল চামচ,                 সরিষা বাটা -----  আধা টেবিল চামচ,  
অলিভ ওয়েল --------  এক টেবিল চামচ,                 লবণ -----------  এক টেবিল চামচ,  
গোলমরিচ -----------  এক চিমটি,                         মাখন ----------  আধা টেবিল চামচ,  
রসুন কুচো -----------  এক টেবিল চামচ,                 পুঁদিনা পাতা কুচো          এক টেবিল চামচ,  
লবণ মেশানো লেমন জুস                                      এক টেবিল চামচ,       কাজু বাদাম     দশ টি|            
প্রণালী
  ১| প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস টুকরো টুকরো করে কেটে নিন|
  ২| লেমন জুস, রসুন বাটা, সরিষা বাটা, অলিভ ওয়েল, লবণ ও গোলমরিচ মেশানো মসলায় মাংসটুকু রান্না করার দু ঘণ্টা আগে ডুবিয়ে রাখুন|
  ৩|    এবার একটি সসপ্যানে অল্প আঁচে চুলোর উপর বসিয়ে দিন|
  ৪| গরম হয়ে এলে সসপ্যানে মাখন ছেড়ে তাতে রসুন কুচো ও লবণ মেশানো লেমন জুস দিযে দিন|
  ৫| মিনিট খানেক পর তাপ কমিয়ে পুঁদিনা পাতা কুচো ছিটিযে চুলো থেকে নামিয়ে রাখুন|
  ৬| এবার একটা ফ্রাইপ্যানে মুরগির মাংসটুকু মাখন দিয়ে ভেজে নিন|
  ৭| এরপর এতে সসপ্যানে তৈরি করে রাখা মসলা দিন|
  ৮| মসলাটুকু এমনভাবে ঢেলে দিন যাতে মাংসের উপর পাতলা আবরণ পড়ে|
  ৯| চুলোয় চড়া তাপে মাংসটুকু সেদ্ধ করে নিন|
১০| এবার চুলো থেকে নামিয়ে প্লেটে সস ও কাজু বাদামসহ পরিবেশন করুন|



মধুর মুরগি        
উপকরন
হাড় ছাড়া মুরগি -----------  ৫০০ গ্রাম                    তেল -----------  তিন টেবিল চামচ  
চালের গুঁড়ো --------------  ১০০ গ্রাম                     রসুন থেঁতো করা  চার/পাঁচ কোয়া  
পেঁয়াজকলির সবুজ অংশ কুচোনো                             ১০০ গ্রাম   ---- চিনি    এক চা চামচ  
মধু -----------------------  দুই টেবিল চামচ             সয়া সস -------  আধা চা চামচ  
কর্ণফ্লাওয়ার ---------------  দেড় চা চামচ                লেবুর রস ------  দুই চা চামচ  
নুন -----------------------  আন্দাজমতো                  লঙ্কাগুঁড়ো -------  আধা চা চামচ  
গরম জল -----------------  দুই চা চামচ            
প্রণালী
  ১| মুরগি ছোটো ছোটো টুকরো করে নিন|
  ২| চালের গুঁড়ো মাখিয়ে তিন টেবিল চামচ তেল গরম করে হালকা বাদামি করে ভাজুন|
  ৩| ভাজা টুকরোগুলো তুলে নিন|
  ৪| তেলটা ছেঁকে নিয়ে আবার আঁচে বসান|
  ৫| থেঁতো করা রসুন, পেঁয়াজকলি হালকা ভাজুন, ভাজা মুরগিও এতে দিয়ে সামান্য ভেজে নিন|
  ৬| এতে নুন, লঙ্কার গুঁড়ো দিন|
  ৭| তিন কাপ গরম জল দিন|
  ৮| জল ফুটতে শুরু করলে আধা চা চামচ সয়া সস, দুই চা চামচ লেবুর রস, এক চা চামচ চিনি, দুই টেবিল চামচ মধু মেশান|
  ৯| দেড় চা চামচ কর্ণফ্লাওয়ার অল্প ঠান্ডা জলে থকথকে করে গুলে নিয়ে মুরগিতে দিন|
১০| দুই মিনিট নাড়াচাড়া করে যে পাত্রে পরিবেশন করবেন তাতে ঢালুন|
১১| মধুর মুরগি তৈরি|

মরিচে মুরগি        
উপকরন
মুরগি ছোটো ছোটো করা                                       ৫০০ গ্রাম   ---- সয়া সস        তিন টেবিল চামচ  
কাঁচালঙ্কা ------------  চার/পাঁচটা                          আদা কুচি ------  এক চা চামচ  
নুন ------------------  স্বাদ অনুযায়ী                       তেল -----------  দুই টেবিল চামচ
প্রণালী
  ১| দুই টেবিল চামচ সয়া সসে মুরগির টুকরো ছয় /সাত ঘন্টা ভিজিয়ে রাখুন|
  ২| কাঁচালঙ্কা মোটা টুকরো করুন|
  ৩| তেল গরম হলে কাঁচালঙ্কা দিন|
  ৪| গরম তেলে দিয়েই তুলে নিন|
  ৫| মুরগির টুকরো সয়া সসের থেকে তুলে নিন|
  ৬| তেলে আদা কুচি দিন|
  ৭| এক মিনিট নেড়েই ভাজা মুরগি দিন|
  ৮| এক টেবিল চামচ সয়াসস দিন| নুন দিন, কাঁচালঙ্কার টুকরোগুলো দিন|
  ৯| আধা পেয়ালা জল দিন| পাঁচ/দশ মিনিট ঢিমে আঁচে রান্না করুন|
১০| যদি ঝোল না রাখতে চান তাহলে শুকিয়ে নিন|



মাংসের আরবি পোলাও        
উপকরন
মাটন বা মুরগি -----  ৫০০ গ্রাম        কুচানো পেঁয়াজ ----------  দুইটি  
লাল লঙ্কা ----------  পাঁচ/ছয়টি        টমেটো সস --------------  দুই টেবল চামচ  
ভাজা ধনে, জিরের গুঁড়ো                   দুই টেবল চামচ   ------ কাজুবাদাম        দুই টেবল চামচ বাটা  
গরম মশলা --------  আধা চা চামচ    আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা    দুই টেবল চামচ

ভাতের জন্য
চাল---------------- দুই কাপ          বিন ---------------------  ১০০ গ্রাম ছোট ছোট টুকরো করা  
কড়াইশুঁটি ----------  ২০০ গ্রাম        নারকেলের দুধ ----------  দেড় কাপ
নুন ----------------  স্বাদ অনুযায়ী  
প্রণালী
  ১| নুন জলে বিন, কড়াইশুঁটি আলাদা আলাদা সিদ্ধ করে নিন|
  ২| চাল একটু শক্ত সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিন|
  ৩| এবারে এই আধসিদ্ধ চালে সিদ্ধ করা সবজি নারকেলের দুধ নুন দিয়ে রান্না করুন|
  ৪| ঝরঝরে ভাত হবে|
  ৫| আদা, রসুন, কাঁচালংকা বাটা, নুন দিয়ে মাংসটা মেখে নিয়ে গরম তেল হলে ভাল করে কষুন|
  ৬| পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখুন| ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন|
  ৭| দু টেবল চামচ তেল গরম করে মাংসর জন্যে বাটা মশলাটা কষুন|
  ৮| মাংস ভাজা পেঁয়াজের গুঁড়ো, টোমাটো সস, জল দিন|
  ৯| মাংস সিদ্ধ হয়ে জল শুকিয়ে তেল বেরিয়ে আসবে|
১০| পরিবেশনের সময় ভাত পরিবেশনের পাত্রে রেখে মাংস ভাতের ওপরে ঢেলে দিন|

মাংসের সাদা কোরমা        
উপকরন
মুরগি অথবা পাঁঠার মাংস  ৫০০ গ্রাম                      টকদই ---------  ২০০ গ্রাম  
মাঝারি সাইজের পেঁয়াজ বাটা                                 চার টে   ------- রসুন বাটা      এক টেবিল চামচ  
আস্ত দারচিনি ------------  চার/পাঁচ টা                     ছোট এলাচ -----  পাঁচ/ছয় টা  
লবন -------------------  পাঁচ/ছয় টা                     তেজপাতা ------  দুই/তিন টে  
নুন ---------------------  আন্দাজমতো                    চিনি ----------- এক চা চামচ  
ঘি ----------------------  ১০০ গ্রাম          
প্রণালী
ü      সমস্ত কিছু দিয়ে মাংস মেখে রাখুন পাঁচ/ছয় ঘন্টা|
ü      কড়াইতে ঘি দিন|
ü      ঘি গরম হওয়ার আগেই মাখা মাংসটা দিয়ে দিন|
ü      ঢাকা দিয়ে ঢিমে আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন|
ü      জল সাধারণত দরকার হয় না, যদি দরকার হয় তাহলে জল গরম করে দেবেন|
ü      জল শুকিয়ে ঘি বেরিয়ে এলে কোরমা তৈরি|



মাখন মুরগি        
উপকরন
মুরগি ছোটো টুকরো করা                                       সাত/আট টুকরো         গরমমশলা গুঁড়ো       দুই চা চামচ  
লেবুর রস -----------  দুই টেবিল চামচ                   ভাজা জিরের গুঁড়ো         আধা চা চামচ  
দই ------------------  আধা কাপ                          তন্দুর মশলা ----  এক টেবিল চামচ  
নুন ------------------  স্বাদ অনুযায়ী                       তেল -----------  ভাজার জন্য যা লাগবে  

ঝোলের জন্য লাগবে
টমেটো পিউরি --------  আধা কাপ                          পেঁয়াজ ---------  এক টা কুচোনো  
আদা বাটা -----------  এক চা চামচ                       রসুন বাটা ------  এক চা চামচ  
কাজু বাদাম ----------  দশ/পনের টা                       মাখন ----------  ৫০ গ্রাম  
ক্রিম ----------------  দুই টেবিল চামচ                   লঙ্কা গুঁড়ো ------  আধা চা চামচ  
নুন ------------------  স্বাদমতো                            তেল -----------  প্রয়োজনমতো
প্রণালী
ü      পিউরিটাকে জলে গুলে নেবেন|
ü      তেল বাদে মাংসের জন্য সব উপকরণ মাংসতে মেখে ঘন্টা দুয়েক রেখে দেবেন|
ü      তারপরে তেল গরম করে কম আঁচে মাংস সোনালি করে ভেজে তুলুন|
ü      ঝোলের জন্য পেঁয়াজ সোনালি করে ভাজুন|
ü      আদা, রসুন বাটা দিয়ে জলের ছিটে দিয়ে কম আঁচে কষুন দুই মিনিট|
ü      এবারে কাজুবাদাম, লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি দিন|
ü      ঝোল ঘন হয়ে এলে মাখন, ক্রিম, নুন দিন|
ü      এবারে চিকেন দিন|
ü      সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিন|

মালাবারকারী        
উপকরন
মুরগি অথবা মাটন ---  ৫০০ গ্রাম                          ধনে গুঁড়ো ------  এক চা চামচ  
হলুদ গুঁড়ো -----------  আধা চামচ                         জিরের গুঁড়ো ----  আধা চামচ  
সর্ষে বাটা ------------  এক চা চামচ                       পেঁয়াজ (কুচোনো)          চারটি কাঁচা  
লঙ্কা (কুচোনো) -------  চারটি                               রসুন (কুচোনো) -  চার কোয়া  
আদা (কুচোনো) ------  আধা চা চামচ                      আলু -----------  দুটি
নারকেল কোরা -------  একটি                               চালের গুঁড়ো ----  এক চা চামচ  
সাদা তেল -----------  এক চা চামচ                       নুন স্বাদ অনুযাযী এবং ভিনিগার          
প্রণালী
  ১| ধনে, হলুদ, জিরের গুঁড়ো, সর্ষে বাটা - সব মিলিয়ে নিন|
  ২| তিন কাপ গরম জলে নারকেল কোরা পনের থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে নারকেলের দুধ বার করে নিন|
  ৩| আলু টুকরো করে রাখুন| তেল গরম হলে কুচোনো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাকি সব মশলা এবং মাংস এতে দিন|
  ৪| সাথে দিন এক কাপ নারকেলের দুধ|
  ৫| মাংস সিদ্ধ হয়ে এলে নারকেলের বাকি দুধ ও চালের গুঁড়ো একসাথে গুলে নিয়ে মাংসতে ঢেলে দিন|
  ৬| ভাল করে নাড়াচাড়া করে নামাবেন|
মুরগি ভাজা        
উপকরন
হাড় ছাড়া মুরগির মাংস লম্বা করে কাটা                       ২০/২২ টুকরো   ডিম     এক টা
মাস্টার্ড সস অথবা কাসুন্দি ------  আন্দাজমতো            ময়দা ----------  দুই টেবিল চামচ
চিনির রস ---------------------  পাঁচ চা চামচ           লেবুর রস ------  দুই টেবিল চামচ  
নুন ----------------------------  আন্দাজমতো            সাদা তেল ভাজার জনে
আধভাঙা করে গুঁড়োনো কর্ণফ্লেক্স যতটা প্রয়োজন হবে                
প্রণালী
  ১| গুঁড়ো করা কর্ণফ্লেক্স আর তেল ছাড়া সব উপকরণ মুরগির টুকরোর সঙ্গে মেখে এক ঘন্টা রেখে দিন|
  ২| এবারে আধভাঙা কর্ণফ্লেক্স মুরগির টুকরোয় মাখিয়ে ভেজে তুলুন|
  ৩| মেয়োনিসের সঙ্গে মাস্টার্ড সস বা কাসুন্দি মিশিয়ে মুরগি ভাজার সঙ্গে পরিবেশন করতে পারেন|
  ৪| মাস্টার্ড মেয়োনিস তৈরি করা জন্যে দুই টেবিল চামচ মেয়োনিস, এক টেবিল চামচ মাস্টার্ড সস বা কাসুন্দি খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে|

মুরগি ভর্তা        
উপকরন
ছাড়ানো মুরগি --------  ৫০০ গ্রাম                          পেঁয়াজবাটা -----  দুই টেবিল চামচ  
রসুন বাটা -----------  চার চা চামচ                       শুকনো লঙ্কা বাটা  আধা চা চামচ  
আদা বাটা -----------  এক চা চামচ                       কাজু বাদাম বাটা  দশ/বার টা  
পেস্তা বাটা -----------  দশ/বার টা                         মাখন ----------  এক টেবিল চামচ  
টমেটো পিউড়ি -------  তিন টেবিল চামচ                  নুন -------------  আন্দাজমতো
প্রণালী
  ১| ছাড়ানো মুরগি টুকরো করে সিদ্ধ করে নিন|
  ২| সিদ্ধ করার সময় পেঁয়াজবাটা, দুই চামচ রসুন বাটা, এবং লঙ্কা বাটা, আন্দাজমতো নুন দিয়ে সিদ্ধ করবেন|
  ৩| সিদ্ধ করার সময় এতটাই জল দেবেন যাতে পুরো জলটাই শুকিয়ে যায়|
  ৪| এবারে বাকি রসুন, আদা, পেস্তা, কাজু বাদাম বাটা টমেটো পিউড়ির সঙ্গে মিশিয়ে নিন|
  ৫| মাখন গরম করে নিন|
  ৬| মশলার মিশ্রণটা মাখনে এক মিনিট নাড়াচাড়া করে মুরগি সিদ্ধটা ঢেলে ভাল করে মিশিয়ে নিন|
  ৭| ভর্তা তৈরি|

মুরগি পোলাও        
উপকরন
মুরগির মাংস টুকরো করা                          ৫০০ গ্রাম   -------------- জলশূন্য দই    আধ কাপ  
রসুন ----------------  চার কোয়া বাটা         লবন ---------------------  তিন/চার টে  
আদা বাটা -----------  সিকি চা চামচ         দারচিনি ------------------  এক ইঞ্চি মতো টুকরো  
কাঁচালঙ্কা ------------  দুই/তিন টে কুচোনো   --------------------------- পেঁয়াজ মাঝারি সাইজের       এক টা কুচোনো  
ছোট এলাচ ----------  তিন/চার টে            জিরে ---------------------  সিকি চা চামচ  
টমেটো পিউরি --------  সিকি কাপ              পুদিনা, ধনে পাতা কুচোনো প্রতিটা    দুই টেবিল চামচ
বাসমতী চাল --------  দেড় কাপ               ঘি ------------------------  এক টেবিল চামচ
গরম জল ------------  এক কাপ               কাজুবাদাম, কিসমিস ------  আন্দাজমতো  
সাদা তেল -----------  এক টেবিল চামচ      নুন, মিষ্টি -----------------  আন্দাজমতো
প্রণালী
  ১| তেল গরম হলে পেঁয়াজ ও গোটা গরম মশলা, লঙ্কা কুচি, আস্ত জিরে দিন|
  ২| পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে আদা, রসুন বাটা দিন|
  ৩| একটু নাড়াচাড়া করে টমেটো পিউরি, দই, মুরগি, পুদিনা পাতা দিয়ে তিন/চার মিনিট কষুন|
  ৪| আঁচ কমিয়ে রান্না করুন| মুরগি সিদ্ধ হলে নামান|
  ৫| মুরগি হবার পরে যে তেলটা বেরোবে সেই তেল থেকে এক টেবিল চামচ নিয়ে অন্য পাত্রে দিন| আঁচ কমিয়ে রাখবেন|
  ৬| তেল গরম হলে চাল দিয়ে রান্না করুন|
  ৭| চালের গায়ে তেলটা আলাদাভাবে জড়িয়ে গেলে নুন, ঘি, মিষ্টি, ধনে পাতা, গরম জল দিয়ে ঢাকা দিন|
  ৮| জল শুকিয়ে চাল সিদ্ধ হলে নামিয়ে নিন| একটা বড় ছড়ানো পাত্রে ভাত রাখুন|
  ৯| তার ওপরে মুরগি সমানভাবে সাজিয়ে ওপরে কাজু, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন|

মুরগি কাজু        
উপকরন
মুরগির মাংস টুকরো করা ----  ৫০০ গ্রাম                  রসুন বাটা ------  তিন চা চামচ  
আদা বাটা ------------------  দেড় চা চামচ              কাজু বাদাম -----  দশ/পনেরটা  
তেল -----------------------  এক টেবিল চামচ          পেঁয়াজ মাঝারি --  দুটি  
মিহি করে কুচোনো টমেটো পিউরি                             এক টে চামচ   মধু      আধা চা চামচ  
নুন -------------------------  স্বাদ অনুযায়ী               লঙ্কা গুঁড়ো ------  আধা চা চামচ  
জিরে গুঁড়ো -----------------  আধা চা চামচ            
প্রণালী
  ১| রসুন, আদা বাটা, নুন একসঙ্গে মেশান|
  ২| মাংসের টুকরোয় ভাল করে মেখে এক ঘন্টা রাখুন|
  ৩| কাজুবাদামও বেটে রাখুন| তেল গরম হলে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন|
  ৪| জিরা, লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে পেস্টের মতো করে পেঁয়াজ ভাজায় দিন| এক মিনিট নাড়াচাড়া করুন|
  ৫| মাংস যেটা মেখে রেখেছেন সেটা দিন| ঢিমে আঁচে পাঁচ মিনিট কষে দিন|
  ৬| দেড় কাপ জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন| নুন দিন|
  ৭| মাংস সিদ্ধ হয়ে জল কমে এলে কাজুবাদাম বাটা দিন| ভাল করে মিশিয়ে দিন|
  ৮| টমেটো পিউরি, মধু দিন| ভাল করে মিশিয়ে দুই/তিন মিনিট ঢিমে আঁচে রান্না করুন|

মুরগি খোবানি        
উপকরন
মুরগি ---------------  ৫০০ গ্রাম                          খোবানি ---------  ১০০ গ্রাম  
রসুন ----------------  পাঁচ/ছয় কোয়া                     আদা -----------  এক ইঞ্চি পরিমাণ  
লঙ্কার গুঁড়ো ----------  স্বাদ অনুযায়ী                       তেজপাতা ------  দুই/তিন টে  
টমেটো --------------  দুটি                                 কুচোনো পেঁয়াজ -  দুটি কুচোনো  
তেল বা ঘি -----------  দুই টেবিল চামচ                   নুন -------------  স্বাদ অনুযায়ী
প্রণালী
  ১| আদা, লঙ্কা, রসুন বেটে নিন| পেঁয়াজ এবং মুরগি কড়াইতে দিয়ে বাদামি করে ভাজুন|
  ২| এবার বাটা মশলাটা এতে দিন| টমেটো, তেজপাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিন|
  ৩| আধ কাপ জল দিন| ঢিমে আঁচে রান্না করুন| নুন দিন| খোবানি জলে পাঁচ/সাত মিনিট ভিজিয়ে রাখুন|
  ৪| জল থেকে তুলে মাংসের সঙ্গে মেশান| মুরগি সিদ্ধ হয়ে এলে এবং খোবানি নরম, বাদামি রং ধরলে নামিয়ে ফেলুন|
মুরগি ভাত        
উপকরন
অলিভ অয়েল না পেলে সাদা তেল                    এক/তিন কাপ   - মুরগি         একটা, সাত/আট টুকরো করা
কুচোনো পেঁয়াজ -------------  দুটি                 টমেটো পিউরি ----  আধা কাপ কুচোনো
রসুন -----------------------  দুই কোয়া          লাল লঙ্কা গুঁড়ো ---  এক চা চামচ  
হলুদ গুঁড়ো -----------------  এক চা চামচ       নুন, গোলমরিচ ---  স্বাদ অনুযায়ী  
চাল ------------------------  দেড় কাপ           আনারস ----------  এক টি 
কিসমিস -------------------  আধা কাপ          মাখন ------------  দুই টেবল চামচ  
লেবুর রস------------------- একটা            
প্রণালী
  ১| তেল গরম হলে মুরগির টুকরো হালকা বাদামি করে ভাজুন|
  ২| পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, রসুন কুচি, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ দিন|
  ৩| তিন/চার মিনিট ভেজে নিন| আন্দাজমতন জল দিন|
  ৪| আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মুরগি সিদ্ধ হতে দিন| মুরগি পুরো সিদ্ধ হবার আগে চাল দিন|
  ৫| আঁচ কমিয়ে ঢাকা দিন| ভাত সিদ্ধ হলে নামিয়ে নিন|
  ৬| টিনের আনারস ছোট টুকরো ছাঁকনিতে রেখে রসটা ঝরিয়ে নিন|
  ৭| কিসমিস দু মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিন|
  ৮| মাখনে আনারস এবং কিসমিস একটু ভেজে নিন|
  ৯| এতে লেবুর রস দিন|
১০| এবার মুরগি ভাত পরিবেশনের পাত্রে ঢেলে ওপরে আনারস কিসমিসের মিশ্রণটা সাজিয়ে দিন|
 

Popular Posts

Popular Posts this month

Popular Posts this week